রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে খোদাইপুর রবিউল সানি জয়ী

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ার ধলেশ্বর সোনালী সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় পাবনা খোদাইপুর রবিউল সানি ফুটবল একাদশ ৪-১ গোলে ভাঙ্গুড়া শেখ রাসেল ক্রীড়া একাডেমিকে পরাজিত করে ফাইনাল খেলার গৌবর অর্জন করেন।

খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভ্ষাক মো: শরিফুল ইসলাম রাজু। গত ১৯ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় ঐতিহ্যবাহী ধলেশ্বর মাদরাসা মাঠে আয়োজিত মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো: আসলাম হোসেন (পরিবেশ)।

বিশেষ অতিথি বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস মন্টু, সহকারি শিক্ষক শ্রী মানিক কুমার সেন।

খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সুনিল মাস্টার। ধারা বর্ণনায় ছিলেন মো: ইলিয়াস হোসেন মহরি ও সেলিম হোসেন। রেফারির দায়িত্বে ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার রেফারি বদিউজ্জামান বেনু, সহযোগি রেফারির ছিলেন খোকন বিশ্বাস ও ডালিম মোল্লা। উক্ত সেমিফাইনালে খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর