শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় ধর্ম বোন বানিয়ে মাঝপথে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ঢাকার গার্মেন্টস কর্মী নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক আবু সাঈদকে আটক করেছে পুলিশ। আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও গার্মেন্টস কর্মীর পরিবার জানায়, ঢাকার গার্মেন্টস কর্মী ছুটিতে নিজবাড়ীতে আসার উদ্দেশ্যে সিংড়া বাসস্ট্যান্ডে বুধবার রাত ১০টায় এসে পৌঁছায়। রাত বেশি হওয়ায় ওই গার্মেন্টস কর্মী বাড়ি ফিরতে ভয় পায়। এসময় বাসস্ট্যান্ডে পরিচয় হয় নাটোর থেকে সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা আবু সাঈদের। আবু সাঈদ ওই গার্মেন্টস কর্মীকে ধর্ম বোন বানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। মেয়েটি রাজি হলে পথিমধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে রাত ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কে টহলরত সিংড়া থানা পুলিশ আবু সাইদকে ঘটনাস্থল চৌগ্রাম এলাকা থেকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী আবু সাইদকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী গার্মেন্টস কর্মীর মামলায় আবু সাইদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর