সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বানারীপাড়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দুই জনকে বহিস্কারের সুপারিশ

বানারীপাড়া প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৮:১৪ অপরাহ্ন

বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী  হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগে সদস্য ও সাবেক আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মাষ্টার এবং নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মন্নান মৃধাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করে উপজেলা আওয়ামীলীগের কাছে প্রেরন করেছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. স হিদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে  বিদ্রোহী প্রার্থী আ: রাজ্জাক মাস্টারের সাথে যোগাযোগ করে তার মন্তব্য পাওয়া  যায়নি। বর্তমান চেয়ারম্যান আ: মন্নান মৃর্ধা বলেন, আমি নৌকার প্রার্থী ছিলাম কিন্তুু পাইনি। যিনি প্রার্থী তিনি কিংবা তার পক্ষ থেকে কেউ  আমাকে ডাকেনি। তাই আমি বাড়িতে বসে আছি। বহিস্কারের বিষয়টি এখন পর্যন্ত আমি জানিনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর