শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় অটোভ্যান উল্টে ছোট বোনের মৃত্যু, বড় বোন হাসপাতালে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১০:৫২ অপরাহ্ণ

নাতনিজামাইর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন (৫৫) ও তাঁর বড় বোন নুরজাহান খাতুন (৭০)। কিন্তু পথে অটোভ্যান উল্টে ছোট বোন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন তাঁর বড় বোন নুরজাহান খাতুন। আজ সোমবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া-অষ্টমনীষা সড়কের ঝবঝবিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছোট বোন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, বড় বোন নুরজাহানকে নিয়ে অটোভ্যানে অষ্টমনীষা গ্রামে নাতনিজামাইর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন। পথে ঝবঝবিয়া নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোভ্যানের ধাক্কায় তাঁদের গাড়িটি উল্টে যায়। এতে মারাত্মক আহত হন দুই বোন সাজেদা খাতুন ও নুরজাহান খাতুন।

স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন সাজেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বড় বোন নুরজাহান খাতুন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, কোনো অভিযোগ না থাকায় ছোট বোন সাজেদার মরদেহ তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বড় বোন নুরজাহান হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর