সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

দ্রারিদ্র বিমোচন দিবসে নতুনধারার ২ দফা দাবি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৯:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষ্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির বিশেষ আলোচনা সভায় ২ দফা দাবি উপস্থাপন করেছেন চেয়ারম্যান মোমিন মেহেদী।

প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে ১৭ অক্টোবর তোপখানা রোডস্থ কাযালয়ে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় উপস্থাপিত ২ দফা দাবিতে বলা হয়- কভিড-১৯-এর জন্য যখন সারা বিশে^র প্রায় সকল সরকার সাধারণ মানুষের পাশে, তখন বাংলাদেশে সাধারণ মানুষের সাথে থাকা তো দূরের কথা, সরকার পারলে ব্যবসায়ীদের সাথে মিলে ডাকাতি করতে বাসায় বাসায় যাবে; এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসেছে সাড়ে ৪ কোটি মানুষ, বেড়েছে ভাসমান নারী-পুরুষদের পাশাপাশি ভিক্ষুকদের সংখ্যাও। এমতবস্থায় নতুনধারার ২ দফা দাবি বাস্তবায়ন হলে জনগন অন্তত ঘুরে দাঁড়াবার সময় পাবে ১. মোটা চাল ভর্তুকি দিয়ে হলেও সর্বোচ্চ ২০ টাকা, ভোজ্য তেল ৪০ টাকা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম কার্যত দিয়ে প্রতিটি বাজার-হাটে মূল্য তালিকা স্থাপন নিশ্চিত করতে হবে। ২. জন শক্তিকে জনসম্পদে পরিণত করতে জরিপ করে সকল বেকার-ভাসমান মানুষদেরকে কাজের ব্যবস্থা অথবা প্রবাসে কাজের সুযোগ করে দিতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাবিনা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর