সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৭:৪২ অপরাহ্ন

স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকা অফিসে অর্তকিতভাবে হামলা চালিয়ে সম্পাদকসহ তিন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম, সারাদেশে সাংবাদিক নির্যাতন এবং মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুই ঘন্টাব্যাপী নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে এ কর্মসূচির আয়োজন করেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ আকরাম, এনামুল কবির সোহেল, সহ-সম্পাদক আবুল খায়ের খান, সহ-আইটি রিয়াজুল ইসলাম বাবু, সদস্য খোকন আহম্মেদ হীরা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, রাহাত খান, মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলার সভাপতি আমির হোসেন, ইন্দুরকানির সহ-সভাপতি আবুল কালাম গাজী, শিবচরের সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলার সিনিয়র সহসভাপতি মোঃ আফছার উদ্দিন মৃধা, বাকেরগঞ্জ উপজেলার সভাপতি রিয়াজ শরীফ, বরগুনার সভাপতি মাহবুবুল আলম মান্নু, ভান্ডারিয়ার সহ-সভাপতি জাকির হোসেন কাজী, ফোরামের নেতা এমদাদুল হক স্বপন প্রমুখ।
কমসূচিতে বিভাগীয় শহর বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর দিবাগত রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী পত্রিকা অফিসে প্রবেশ করে অর্তকিতভাবে সিনিয়র সাংবাদিক আলম রায়হানসহ তিন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর