শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় অটোবাইকের নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোবাইকের নিচে পড়ে সোমবার (৪ অক্টোবর) দুপুরে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান বেগম(৭০)। তিনি কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী। দুর্ঘটনাটি ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া ঢালানে সংঘটিত হয়।
বৃদ্ধার ছেলে শামীম হোসেন বলেন,আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ডান দিক থেকে ছুটে আসা একটি অটো বাইকের নিচে তিনি পড়ে যান। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিট পুলিশিং অফিসার এসআই আনোয়াার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বৃদ্ধার আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর