শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫০ অপরাহ্ন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবশেষে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে আদালতের নির্দেশপ্রাপ্ত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনো ভুল হয়, ভুলে যদি কোনো পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

 

সূত্র- প্রতিদেনর সংবাদ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর