সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

শান্তি বিনষ্ট করে রাজনৈতিক পশুরা : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৬ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শান্তি বিনষ্ট করে রাজনৈতিক পশুরা, পাশাপাশি ধর্মব্যবসায়ী-স্বাধীনতা ব্যবসায়ীরা রাজনীতিকে কুক্ষিগত করে দেশে দেশে সন্ত্রাসী কর্মকান্ড করায় বিশ^ব্যাপী স্বাধীনতা ভুলুন্ঠিত হচ্ছে। ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় বিশ^শান্তি দিবসকে কেন্দ্র করে আয়োজিত ‘বিশ^ শান্তি দিবসে শান্তি প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী লিলি চক্রবর্তী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম রহমান রিপন প্রমুখ।
এসময় বক্তারা বিশ^শান্তি দিবসে সবাইকে স্ব স্ব ধর্মগ্রন্থ জেনে ও মেনে ধর্ম-মানবতার জন্য নিবেদিত হওয়ার আহবান জানানোর পাশাপাশি বলেন, অশান্তি প্রতিহত করতে সকল প্রকার অপরাধ-দুর্নীতি প্রতিহত প্রয়োজন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায়  ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের নাগরিককে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করাটা একজন সচেতন নাগরিকের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর