শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে নারী মৃগীরোগীর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৪:৪৯ অপরাহ্ন

শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামে পানিতে ডুবে এক নারী মৃগীরোগীর মৃত্যু হয়েছে। তার নাম শাহনাজ খাতুন(৪২)। তিনি ওই গ্রামের আবু সাইদের স্ত্রী। স্থানীয়রা জানান,শনিবার সকালে শাহনাজ খাতুন তার চার মাসের শিশু সন্তানের কাপড়-চোপড় ধুতে পিছনের পুকুরে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে ওই পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তারা আরো জানান ওই নারী একজন মৃগীরোগী ছিলেন।

ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশের একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর