সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

শ্রমিকদেরকে দ্রুত টিকা দিন : মোমিন মেহেদী  

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭:৪৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যে শ্রমিকদের শ্রমে দেশের অর্থনীতির চাকা চলে, সেই শ্রমিকদেরকে দ্রুত টিকা দিন। ৯ আগস্ট সকাল ১০ টায় মিরপুরে নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারার আয়োজনে করোনাকালের খাদ্য প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক গোলাম রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষকে করোনাকালে লকডাউনের নামে মানবতা বিরোধী কর্মযজ্ঞ শুরু করেছে অধিকাংশ সচিব-মন্ত্রী-এমপি-আমলারা। এমতবস্থায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে সুপরিকল্পিত সিদ্ধান্ত। ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যবিধি মানানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে বাংলাদেশের দারিদ্রসীমার নিচে থাকা কোটি কোটি মানুষকে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর