শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

হান্ডিয়াল কেন্দ্রীয় জামে মসজিদের বারান্দা নির্মাণ কাজের উদ্বোধন

মো: মামুন হোসেন, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল কেন্দ্রীয় জামে মসজিদের বারান্দা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। (৭ আগস্ট) শনিবার দুপুরে মসজিদের বারান্দা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় বারান্দা নির্মাণ কাজের উদ্বোধন করেন মসজিদের যৌথ মোতাওয়াল্লী মো. মোফাজ্জেল হোসেন খন্দকার,বুলবুল খন্দকার, এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী কাজী আব্দুল খালেক মাষ্টার, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রামানিক, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ময়নুর রহমান হীরকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদের মোতাওয়াল্লী মো. মোফাজ্জেল হোসেন খন্দকার জানান, মসজিদের বারান্দা নিমার্ণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮ লক্ষ টাকা।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর