মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজার গাছসহ গ্রেফতার

মোঃআমিনুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১) কে দুইশত পিচ গাজার গাছসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা । উপজেলার পুর্ব ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি । রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব ভদ্রকোল গ্রামে আতিক জামান ডেভিড সরকারের বাড়ীতে অভিযান চালিয়ে দুইশত পিচ গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে ।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হুজ্জাতুল জানান, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১) কে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেন র‌্যাব-১২ সদস্যরা । এ সময় তারা আতিক জামান ডেভিড সরকারের বাড়ী থেকে দুইশত পিচ গাঁজার গাছ উদ্ধার করেন। রাত পোনে বারোটার দিকে উল্লাপাড়া মডেল থানায় গাজা গাছ সহ আতিক জামান ডেভিডকে হস্তান্তর করেন ।
র‌্যাব সদস্যরা তার বিরুদ্ধে নিজ জমিতে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বির্তকিত পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম ও অসামাজিক কর্মকান্ডের ব্যাপক অভিযোগ রয়েছে। সে জামায়াত পরিবারের সন্তান । সে আওয়ামী লীগ সংগঠনের ভাবমুর্তি নষ্ট করার জন্যই সুকৌশলে আওয়ামীলীগে ডুকেছে । ডেভিড সরকার মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় প্রগতিশীল আওয়ামী লীগ সংগঠনের ভাবমুর্তি অনেকাংশে নষ্ট হয়েছে ।

অনতিবিলম্বে এই বির্তকিত সভাপতিকে দল থেকে বহিস্কার করে দলের ভাবমুতি অক্ষুন্ন রাখার দাবি জানান । উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডেভিড সরকারের র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা স্থানীয় প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন । সংগঠনের পক্ষ থেকেও বিযয়টি তদন্ত করে দেখা হবে ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডেভিড সরকারকে সোমবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর