শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপারের নেতৃত্বে কাশিনাথপুর ও বেড়া সাঁথিয়া অভিযান

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন সফলভাবে বাস্তবায়নের লক্ষ‍্যে পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম এর নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালিত হয়। 4জুলাই রোজ রবিবার চলমান লকডাউন বাস্তবায়নে কাশিনাথপুর ও বেড়া সাঁথিয়া সিএন্ডবি সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস‍্যগন দেশের যে কোন ক্রান্তিকালীন সময়ে মানুষের সেবা সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছেন ।করোনা কালীন এই সময়ে পুলিশ বাহিনীর সদস‍্যগন সহ অন‍্যান‍্য শৃঙ্খলা বাহিনীর সদস‍্যগন লকডাউন কার্যকরনে ভূমিকা পালন করে যাচ্ছেন ।অভিযান পরিচালনা করার সময় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন,  বিপিএম এর সংঙ্গে এ সময় আরো উপস্হিত  ছিলেন পাবনা আমিনপুর থানার ওসি মো রওশন আলী, ওসি তদন্ত তানভীর সবুজ, সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন উপস্হিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর