শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় অসহায় রোগীদের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ

আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১, ১১:৫৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ২০ জন অসহায় রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর