মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে ইত্তেফাকের সাংবাদিকসহ ৮ জুয়ারি আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসর থেকে যুবলীগের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতাসহ ৮ জুয়ারীকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর সদরের বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও সাপ্তাহিক চলনবিল বার্তা ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফার নিকট থেকে একটি মদের বোতল পাওয়া যায়।

আটকৃতরা হলেন, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা (২) ও বাহাদুর আলী।মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান আরো জানান, আটককৃতদের তাড়াশ থানায় প্রেরণের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর