সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নদী ভাঙ্গনরোধে দুর্নীতিবাজরাই বাঁধা : মোমিন মেহেদী

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১, ২:৫০ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নদী ভাঙ্গনরোধে দুর্নীতিবাজরাই বাঁধা। এই বাঁধা ভেঙ্গে নদী ভাঙ্গন থামাতে সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।

২ জুন সকাল ১০ টায় ধারার কার্যালয়ে ‘নদী ভাঙ্গন থেকে মুক্তির জন্য নতুনীয় ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সকাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, নদী ভাঙ্গনরোধের নামে যে বাজেট দেয়া হয়, তা প্রয়োজনের তুলনায় নগণ্য। নীতিহীনদের হাত থেকে দেশকে, দেশের মানুষকে বাঁচাতে সকল দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী-আমলাদেরকে ‘না’ বলে এগিয়ে যেতে না পারলে আমাদের দেশের মানুষরা নদী ভাঙ্গনের মত ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেও উল্লেখ্য করেন নতুনধারার রাজনীতিকগণ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর