শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার অভয়নগরে ১৪৪ ধারা জারির পরও বিরোধীয় জমি দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর  রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম

এনডিবির সমাবেশে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১, ৭:৩৪ অপরাহ্ন

স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের অপসারণ ও বিচারের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির সমাবেশ-কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠিত হয়েছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংহতি প্রকাশ করেন ধারার ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য কন্ঠশিল্পী মো. শরীফ, অভিনেত্রী শ্রুতি খান, সমাজচিন্তক আবুল হোসেন, গোলাম রহমান রিপন, সমাজচিন্তক ইভানা শাহীন প্রমুখ। ২৪ মে বিকেলে অনুষ্ঠিত কর্মসূচীতে মোমিন মেহেদী এসময় বলেন, স্বাস্থ্যমন্ত্রী-সচিব-উপসচিব সহ অধিকাংশ আমলাই দুর্নীতিগ্রস্থ। দুদকের মাধ্যমে কার্যত তদন্তের মাধ্যমে সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করে অপসারণ ও প্রচলিত আইনে বিচারের আওতায় আনাও এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ এসময় বলেন, নির্মম মহামারি করোনাতে জনগনের জন্য নিবেদিত না থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলা-দুর্নীতিবাজরা দুর্নীতির স্বর্গরাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছে, যা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি পদক্ষেপ নিতে হবে। 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর