সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আগৈলঝাড়ায় বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি পালিত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৯ মে, ২০২১, ৯:১৫ অপরাহ্ন

দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি বুধবার বেলা এগারোটায় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি এফএম নাজমুল রিপনের আয়োজনে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, থানার ওসি (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন বসু, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আগৈলঝাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর