বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড় জনতা ব্যাংক নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা সজিবের নেত্বতে আবার ও কৃষকের ধান কেটে দিলেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায়, করোনাভাইরাসসহ বৃষ্টিপাতের কারণে সঠিক সময়ে পাকা ধান ঘরে তুলতে পারছেন না অধিকাংশ কৃষক। এমন পরিস্থিতিতে পাবনার চাটমোহরের চলনবিলের অসহায় কৃষকের পাশে আবারও দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতা কর্মী। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পরশের অনুপ্রেরণায় ঢাকা সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সজিব নেতৃত্বে(সোমবার ৮ জুন ) চর ছাইকোলা গ্রামের কৃষক ছাইদুল আলীর ২৫ শতক জমির পাকা ধান কেটে দেন তারা। এর আগে করোনা সংকটের ও বৃষ্টিপাতের কারনে ধান কাটা শ্রমিক না পেয়ে হতাশায় ভুগছিলেন কৃষক ছাইদুল আলী।

 

এ কথা জানতে পেরে বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সজিব অসহায় এই কৃষকের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে কৃষক ছাইদুল আলী বলেন, ‘ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না,ছাত্রলীগের ছেলেরা তাদের নিজ উদ্দ্যেগে আমার জমির ধান কেটে আমার বাড়িতে পৌছাইদেন।ধান কেটে দিয়ে আমার খুব উপকার করিছে ছাত্রলীগের ছেলেরা। আমি তাদের কাছে কৃতজ্ঞ’। জানতে চাইলে,ঢাকা সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পরশ’র নির্দেশে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা, আমাদের দ্বারা যদি অন্যের একটু উপকার করতে পারি এতেই আমরা অনেক খুশি ।

 

আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ধানকাটা উৎসবে অংশ নেয় বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সজিব,ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শিপন হোসেন,নাইম হোসেন,সাব্বির হোসেন, বুলবুল হোসেন জয়,আশাফুল ইসলাম,জনি হোসেন,শাকিল,উজ্জল,সোহেল,মমিন,, মিজানুর রহমানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর