বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড় জনতা ব্যাংক নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রথম পর্যায়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে গোপালপুরে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম পর্যায়ে গোপালপুর উপজেলার চারটি ইউনিয়নের প্রার্থীদের জন্য পৃথক পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলো হলো:
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোপালপুর — হেমনগর ইউনিয়নের প্রার্থীদের জন্য। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, গোপালপুর — নগদা শিমলা ইউনিয়নের প্রার্থীদের জন্য।
উপজেলা প্রাণিসম্পদ অফিস, গোপালপুর — হাদিরা ইউনিয়নের প্রার্থীদের জন্য।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, গোপালপুর — ঝাওয়াইল ইউনিয়নের প্রার্থীদের জন্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল প্রার্থীকে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের প্রার্থীদেরও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর