শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ার ভরতপুর-লক্ষণপুর সড়কের বেহালদশা

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ মে, ২০২১, ৯:২১ অপরাহ্ন

পাবনার আটঘরিযা উপজেলার চাঁদভা-খিদিরপুর সড়কের বেতীপাড়া মোড় থেকে ভরতপুর থেকে লক্ষণপুর মাদরাসা পর্যন্ত সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার মাঝে মধ্যে খানাকন্দে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে উপজেলা বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করেন। প্রতিদিন ঘটছে অহরহ দূর্ঘটনা। দেখার কেউ নেই। তবে এলাকাবাসী বলছে মাছের গড়ী বেশি চরাচলের কারনে সড়কের এমন দশা। প্রশাসন প্রতিনিয়তই এই সড়ক দিয়ে যাতাযাত করলেও তারা দেখেও তারা না দেখার ভান করছেন।

জমিনে গিয়ে দেখা গেছে, বিএলকে উচ্চ বিদ্যালয়, ভরতপুর বাজার, লক্ষণপুর মাদরাসার সামনে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যাতাযাতের হিমশিম খেতে হচ্ছে পথচারিদের। গ্রামের ভিতর দিয়ে রাস্তার চেয়ে এখন বড় ভোগান্তিতে পড়েছে এই এলাকার হাজার হাজার মানুষ। এই সড়কের ১০ থেকে ১৫টি স্থানে ১ কিলোমিটার থেকে দেড় কিলোমিটারের বেশি জায়গা রাসার একেবারে বেহাল দশা। এলাকাবাসীর দাবী এই সড়কটি যেনো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়। সিএনজি, অটোরিকসা, অটোভ্যান অটোবাইকসহ বিভিন্ন যানবাহন একেবারেই চলাচল করছে জীবনের ঝুকি নিয়ে।

অটোচালক মিজান জানান, আমাদের গ্রামের মধ্য দিয়ে এই সড়কটি দীর্ঘ দিন ছোট বড় গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে এই সড়কের গর্ত গুলো পানি জমে আরও বড় গর্তে পরিণত হয়। তাই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে ঝুকি নিয়ে। অটোভ্যান চালক আশরাফুল ইসলাম জানান, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। কখনো রাস্তার ওপর আবার কখনো রাস্তার পাশে ডোবার মধ্যে যাত্রী নিয়ে উল্টে পড়তে হচ্ছে। আমাদের সকলের দাবী এই সড়কটি যেন দ্রুত সংস্কার করা জোরদাবী জানান।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর