সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গায় “সাপ্তাহিক চলনবিলের আলো”র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ

গৌরবময় প্রকাশনার ১১ বছর পেরিয়ে ১২ বছরে পা রাখলো পাঠক প্রিয় সংবাদপত্র “সাপ্তাহিক চলনবিলের আলো”। পত্রিকাটির এক যুগপুর্তি প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের ইচ্ছা থাকলেও দেশে মহামারী করোনা ভাইরাসে লক ডাউনের কারনে কর্তৃপক্ষ স্বল্প পরিসরে করার নির্দেশ দেয়ায় আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানা সদর নাহার কমপ্লেক্সের হলরুমে পত্রিকার জন্ম দিনের কেক কাটা হয়।”সাপ্তাহিক চলনবিলের আলো”র সলঙ্গা প্রতিনিধি কে,এম আল আমিন এর আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,শিক্ষক আবদুস ছালাম,শিক্ষক আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ,খোলা কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিদিনের সাংবাদিক আনিছুর রহমান,দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি হোসেন আলী,সিরাজগঞ্জ বার্তা’র সাংবাদিক স্বপন,সমাজ সেবক হাসান মাহমুদ সহ অনেকে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর