সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

করোনা আক্রান্ত খালেদা জিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৬:২৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর,বির পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেছেন।

বিষয়টি দলের একাধিক কেন্দ্রীয় নেতাও সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি,র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এ বিষয়ে জানেতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, আমি নিজেও গত কয়েকদিন ধরে অসুস্থ। তাই কয়েকদিন তার বাসায় যাওয়া হয়নি। এখন সে করোনা পজিটিভ কি না আমি জানি না।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর