সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

প্রেস ইউনিটি রাজশাহী’র সভাপতি মানিক সম্পাদক এনায়েত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২২ মার্চ, ২০২১, ২:০৪ অপরাহ্ন

সংবাদযোদ্ধা রোকনুজ্জামান মানিককে সভাপতি ও এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে অনলাইন প্রেস ইউনিটি রাজশাহী জেলা শাখা অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব চন্দন চন্দ্র দাস। ২২ মার্চ ২০২১ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান প্রস্তাবনায় অনুমোদিত এই কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোঃ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মাহবুবুর রহমান ডলার, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাইনুর রহমান মিন্টু।

আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সংবাদযোদ্ধা এবং সংবাদমাধ্যমের অধিকার আদায়ের জন্য নিবেদিতদেরকে নিয়ে করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।

উল্লেখ্য, সারাদেশে অনলাইন সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের অধিকার রক্ষায় আগ্রহীদেরকে সদস্য হওয়ার আহবান জানিয়ে বলা হয়েছে- নাম-ঠিকানা-কর্মস্থলের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি কলে সদস্য নিশ্চিত করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর