শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনায় সারা দেশের মত পাবনার চাটমোহরে মাস্ক বিতরণ শুরু করেছে চাটমোহর থানা পুলিশ। ”মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানে বৈশ্বিক মহামারি উদ্বুদ্ধ করনে ২১ মার্চ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসদরের থানা মোড় (আমতলা) এলাকায় এই মাস্ক বিতরনের উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন। কোভিড-১৯ এর প্রার্দুভাব প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়বস্তু সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, চাটমোহর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: সাইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবলু, শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহ, ইকবাল কবির রন্জু সহ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এ সময় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন বলেন, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ভাইরাস প্রতিরোধে চাটমোহর থানা পুলিশ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করেছে। এখনও পুলিশ সাধারন মানুষের পাশে থেকে কাজ করবে। সেই লক্ষে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ শুরু করেছে। চাটমোহর পৌরসদরে পথচারীদের মাঝে আজ ৫০০ পিচ মাস্ক বিতরন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর