মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাটোরে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৫:১৫ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইসহ রিফাত নামে এক স্কুল ছাত্রের। গতকাল বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুলাভাই।আর আজ ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত নিহত হয়। নিহত রিফাত বড়াইগ্রামের নগর ইউনিয়নের ব্রক্ষত্র পার গোপালপুর গ্রামের মোশারফ খাঁনের ছেলে।

ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও স্থানীয়রা জানায়,রিফাত তার দুলাভাই উপজেলার কদমসাথুরি গ্রামের আলহাজ মোঃ রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে নুর মোহাম্মদ দুইজনে মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছিলো।পরে বিকেলে বাড়ি ফেরার সময় আহম্মেদপুর ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক।

ঘটনাস্থলে দুলাভাই নুর মোহাম্মদ নিহত হয় ও গুরুতর অবস্থা রিফাতকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর রাতে রিফাতের মৃত্যু হয়।দুপুরে রিফাতের মরদেহ দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর