শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী 

খানমরিচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে সংবর্ধনা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে সংবর্ধনা দিয়েছেন।আজ শনিবার বিকালে চন্ডিপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে স্বর্ণের নৌকা পরিয়ে বরণ করে নেন।এসময় মেয়রকে বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জা স্মৃতি পরিষদের সভাপতি মোঃ মনোয়ার হোসেন খান মিঠু ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম আলী, মহিলা জেলা পরিষদের সদস্য গুলশান আরা পারভীন লিপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হাসান আরিফ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর