সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ই-পেপার

ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক সেন্টুকে চিরবিদায়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৫ মার্চ, ২০২১, ৪:১৪ অপরাহ্ণ

মাদারীপুরের কালকিনি রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সাংবাদিক সেন্টু তালুকদারের (৪৮) কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পেশাজীবি সাংবাদিকরা।বৃহস্পতিবার বিকেলে নিহত সাংবাদিক সেন্টুর কফিনে শেষ শ্রদ্ধা জানান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, বর্তমান সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য এইচ এম লিজনসহ মাদারীপুর ও কালকিনি উপজেলার পেশাজীবি সাংবাদিকরা। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মী সাংবাদিকরা। গত বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন কালকিনি রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সেন্টু তালুকদার। বৃহস্পতিবার বাদ আছর পূর্ব ডাসার গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ১ পুত্র ও ২ কন্যাসহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর