শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৮:২১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাৃতভাষা দিবস পালিত হয়েছে। এউপলক্ষে রাত বারোটা একমিনিটে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন,

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. রফিকুল হাসান এর পরে দেবোত্তর ডিগ্রী কলেজ, আটঘরিয়া প্রেসক্লাব, আটঘরিয়া পৌরসভা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, সাব-রেজি: কার্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে একমিনিটি নিরাবতা পালন ও মোনাজাত করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর