মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, অন ট্রি, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত গোপালপুরে ‘লঙ্কাকাণ্ড’! একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি বন্ধুত্বের অনন্য নজির চৌহালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে সাংবাদিক কামালের শোক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৮:২৮ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্মিলিত সাংবাদিক কল্যাণ আইন সহায়তাকারী সংস্থার, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,ও দৈনিক জাগ্রত বাংলাদেশ এর, সম্পাদক সাংবাদিক মোঃ কামাল হোসেন তিনি তার শোক বার্তায় বলেন, ‘জনপ্রিয় এই শিল্পী তার অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’ শনিবার জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক কামাল হোসেন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রূপালি পর্দার প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

 

রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন বলে পরিবার সূত্র জানিয়েছে। এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হলে শুক্রবার বিকালে এটিএম শামসুজ্জামানকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। বুধবার শ্বাসকষ্ট নিয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এটিএম শামসুজ্জামান গত কয়েকদিন ধরে অন্যান্য স্বাস্থ্য জটিলতার পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরা জানান, তার অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার তার সামগ্রিক অবস্থার উন্নতি হওয়ায় অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা ৮৩ শতাংশ থেকে বেয়ে ৯৮ শতাংশে দাঁড়ায়। তার সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষার রিপোর্টগুলোও সন্তোষজনক পাওয়া যায় বলে পরিবার জানায়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর