শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়া পৌরসভায় যানজট নিরসনে মিনি পার্কিং স্ট্যান্ড উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৪৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের মসজিদ সংলগ্ন বড়াল নদীর পাশে পৌরসভার যানজট নিরসনে মিনি পার্কিং স্ট্যান্ড এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১ টার দিকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানাযায়, পাবনা -৩আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.মকবুল হোসেনের অর্থায়নে নির্মিত হবে এই মিনি পার্কিং স্ট্যান্ড।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান তরুণ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, আলহাজ্ব আমিরুল ইসলাম, পৌর প্রকৌশল শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকাবাসী।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর