শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থাকে প্রত্যয়ন পত্র প্রদান

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৩৯ অপরাহ্ন

পাবনায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থাকে প্রত্যয়ন পত্র প্রদান করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আইয়ুব হোসেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে এই প্রত্যয়ন পত্র প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিট-১৯ পরিস্থিতিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা করোনা সময়ে জুন থেকে ভলেনটিয়ারিং র্সাভিসের মাধ্যেমে সেচ্ছা সেবক হিসেবে ৭ মাস যাবত সরকারের পাশাপাশি স্বাস্থ্য সেবা দিয়ে আসছে এবং কোভিট-১৯ সময়ে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবদান রাখায় তাদের এই প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।

এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আইয়ুব হোসেন বলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা এভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করলে হাসপাতালের স্বাস্থ্য সেবা অনেকটা সহায়ক হবে তাছাড়া সরকারি সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। এ সময় উপস্থিত ছিলেন মো: আবুল হোসাইন বিশ্বাস জয়(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, মো: হারুন-অর রশিদ পরিচালক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, মো:মাসুদ রানা(শামীম), চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক-মোঃ রফিকুল ইসলাম রনিসহ মানবাধিকারে সদস্য ও সকল সেচ্ছা সেবকবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর