সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৫:৪৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দৈনিক যুগান্তরের ২২ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অথিবৃন্দসহ সাংবাদিকেরা।

আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালয়নায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলামিন।


প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মো.সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আলী সানী। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর