শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে ৭০ জন শীতার্থ দরিদ্রদের মাঝে কম্বল বিতরন

আটঘরিযা (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া সিসিডিবি এমএফপি এর উদ্যোগে গতকাল সোমবার সকালে ৭০ জন শীর্তাথ ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর সভার ৯ং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া সিসিডিবি’র এরিয়া ম্যানেজার আতিকুর রহমান চৌধুরী। কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন।

এসময় সিসিডিবি’র এরিয়া ম্যানেজার আতিকুর রহমান চৌধুরী বলেন, সিসিডিবি সব সময় জনগনের উন্নয়নের জন্য কাজ করে থাকে। বিপদে আপদে দরিদ্রদের পাশে থেকে কাজ করে আসছে। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করে থাকেন। বিভিন্ন মাছচাষী,পোলট্রি খামারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলে। দরিদ্র দূরিকরনে ¯^ল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করেন থাকেন। এছাড়াও কৃষকদের মাঝে উন্নতমানের ধানের বীজ দিয়ে তাদের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় আয় বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করেন। রানু , রাহেলা, রাহাতন খাতুন সহ অনেকেই জানান, আমাদেরকে আজ পর্যন্ত কোনো সংস্থা শীতবস্ত দেয় নাই। কিন্তু সিসিডিবি আজ আমাদের পাশে দাড়িয়েছে। আমরা একটি করে কম্বল পেয়ে খুব খুশি। তাই সিসিডিবিকে আমরা ধন্যবাদ জানাই।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর