শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় মিষ্টি ও খাবার হোটেলে অভিযান

মোঃ আব্দুল আজিজ:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রাখা দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার(১৫ জানুয়ারি)পাবনা জেলা ভোক্তা অফিসের সহকারি পরিচালক মো.আব্দুস সালাম অভিযান চালিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে তিনি এই জরিমানা করেন। দোকান গুলি হলো শরৎনগর বাজারের অনিক সুইটস, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকার ঘোষ সুইটস, বিসমিল্লাহ মোল্লা হোটেল ও হাসপাতাল রোডের মোল্লা হোটেল জানা গেছে, ভাঙ্গুড়া বাজারে বেশ কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রেখে বিক্রি করে আসছে এমন অভিযোগ ছিল।

 

সেই কারণে সোমবার পাবনা জেলা ভোক্তা অফিসের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর, বাসী ও নোংরা স্থানে খাবার রাখার প্রমাণ মেলে। এই কারণে শরৎনগর বাজারের অনিক সুইটসের মালিককে ১০ হাজার টাকা, ঘোষ সুইটসের মালিককে ১০ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারের বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিককে ১হাজার ৫শত টাকা ও হাসপাতাল রোডে অবস্থিত মোল্লা হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় তার সাথে ছিলেন স্যানেটারি ইন্সেপেক্টর মো. নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার এ এসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর