শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নানান আয়োজনের মধ্য দিয়ে আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের ৭১তম জন্মদিন পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মোঃ আব্দুল আজিজ ভাংগুড়া,প্রতিনিধি:

পাবনার ভাংগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার সি এন জি স্ট্যান্ডে পাবনা জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি, ভূমি মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের ৭১তম জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, অনুষ্ঠান হয়। আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে ভাংগুড়া সি এন জি স্ট্যান্ডে সন্ধা ৭ টার সময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আশরাফ আলী। সন্ধায় এ আলোচনা সভা আয়োজন করেন বাংলাদেশ ছাত্রলীগ ভাংগুড়া উপজেলা শাখা।

 

ঔ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ইন্জিঃ আব্দুর রহমান প্রধান, ভাংগুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলিগের সাধারণ সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম যুগ্ন সম্পাদক মোঃ রমজান আলী খান, যুবনেতা মোঃ ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান উপস্হিত ছিলেন আওয়ামীলিগ, যুবলিগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেত্রী বৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর