শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এঁর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৫:০৭ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ-এঁর ২০তম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কাজী মোঃ ফজলে বারী সুজা’র সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ওই কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, দাতা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, জিবি সদস্য কামরুজ্জামান কামু, সাবেক জিবি সদস্য এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, আবুল কাসেম প্রমুখ। বক্তারা বলেন, মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার।

 

তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল ডিগ্রী লাভ করেন। মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থাই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পঞ্চগড় থেকে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের ৪র্থ স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু স্পীকারই ছিলেন না তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক সফল মন্ত্রী ছিলেন। তিনি অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি বার্ধক্যজনিত কারনে ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মির্জা গোলাম হাফিজ-এঁর আত্মার মাগফেরাত,স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আব্দুল মান্নান।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর