বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে মুক্তিযুদ্ধের আট গ্যালারীর আলোচনা সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার মমিন আর্ট গ্যালারী ও গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের আর্ট গ্যালারী ও লাইব্রেরীর সভাপতি মোঃ আব্দুল মমিন। আলোচনা সভা ও দোয়া মাহফিল উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলী উপদেষ্টা আ,স,ম আব্দুর রহিম পাকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম ।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুম বিল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে,এম বেলাল হোসেন স্বপন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম মন্জু , রাজশাহী পাটকলের বিভাগীয় প্রধান মোঃ জিয়ারুল হক।

 

এ সময় পৌর অাওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা সম্পাদক প্রভাষক ইকবাল কবির রন্জু, মফস্বল সাংবাদিক ফোরামের চাটমোহর উপজেলা কমিটির কোষাধক্ষ্য এডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু, স্বাধীন খবর ডটকম পত্রিকার বার্তা সম্পাদক এস,এ মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর