শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিংড়া সাহিত্যে জগতের অনুপ্রেরনার নাম কবি হাবিবুর রহমান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:৪৬ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া,নাটোরঃ

সব সময় যে বড়রাই ছোটদের অনুপ্রেরণা হবেন তা নয়, কখনো কখনো ছোটরাও বড়দের অনুপ্রেরণা হতে পারে।কবি হাবিবুর রহমান আমাদের বড়-ছোট সবার কাছেই তেমনই এক অনুপ্রেরণা। কবি হাবিবুর রহমান নাটোর জেলার সিংড়া উপজেলার কৈগ্রামে ১৬-ই অক্টোবর জম্ম গ্রহন করেন। তার পিতার নাম মোঃ কায়েম উদ্দিন সরকার,মাতার নাম খায়রুন নেছা। তার প্রকাশিত একক কাব্যগ্রন্থ সমূহঃ” সমাজ বিপ্লব”(২০০৫),”কলেজের,সিঁড়ি”(২০০৯),”প্রেমিকা”(২০১৭)এবং” নূপুর”২০১৮। এছাড়াও তার লেখা প্রায় অর্ধশতাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রতিটা কাব্যগ্রন্থ পাঠক প্রিয়।

 

২০১৭ সালে প্রকাশিত তার একক কাব্যগ্রন্থ”প্রেমিকা”ঢাকা বই মেলা সহ সারা দেশে পাঠকমহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কবি লিখনীর মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে চায়। তার ছোট গল্প, কবিতা সমূহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাহিত্যেপাতায় বিশেষ স্থান করে নিয়েছে । তার লেখনীর মধ্যে ছোট গল্প পাঠক মহলে অতি প্রিয়। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে নতুন ও পরিচিত মুখ সিংড়া চলনবিলের কবি হাবিবুর রহমান। তিনি মা মাটি মানুষের কবি। তিনি চলনবিল সাহিত্য সংসদের সদস্য। তরুন,কবি,লেখক হাবিবুর রহমানের দীর্ঘ অায়ু কামনা করছি।তার প্রতিটি লেখাই হোক দেশ ও জাতির কল্যাণে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর