বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় দুই কিশোরীর আত্মহত্যা ; পুলিশ রহস্য খুঁজছে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:  

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুই কিশোরীর রহস্য জনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (৭ডিসেম্বর) উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে সীমা খাতুন (১২) নামের ষষ্ঠ শেণির ছাত্রী ঘরের ডাবের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে উপজেলার দিলপাশার গ্রামে সাথী শীল (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রী রোববার (৬ডিসেম্বর) ঘরের ডাবের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দুজনেরই আত্মহত্যার কোন কারণ জানাযায়নি। এলাকাবাসী দুটি আত্মহত্যার পিছনে কোন রহস্য রয়েছে বলে দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দিলপাশার গ্রামের জনৈক ব্যক্তি জানান, সাথী শীল দিলপাশার হাই স্কুলের ছাত্রী। সে পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য আগের দিন স্কুলে গিয়েছিল। সেখানকার কোন ঘটনার কারণেই রাগ ও ক্ষোভে নাকি মেয়েটি আত্মহত্যা করেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক দুটি মেয়ের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তাদের মৃত্যুর রহস্য খুঁজে দেখছে।এ ব্যাপারে থানায় দুটি পৃথক ইউডি মামলা রেকর্ড হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর