শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের অসহায় মানুষের ভরসার নাম রায়হান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৯:৩৮ অপরাহ্ন

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড় ইউনিয়নের কৃতি সন্তান,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,কাজিরবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য,সামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি,সমাজসেবক রায়হান উদ্দিন বেগ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন, ব্যাপক উন্নয়নের স্বার্থে তার মত মানুষেরই প্রয়োজন। তারা রায়হান উদ্দিনকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

 

রায়হান বলেন,আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি।তিনি আরো বলেন,জনগন আমাকে ভালবাসে, তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে করোনাকালে গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী দিয়েছি,মাস্ক বিতরণ করেছি,সর্বদা সব সময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। জনগন আগামী ইউপি নির্বাচনে কাজিড়বেড় ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে দেখতে চাই তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাইলেও, আমি যদি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই,তবে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর