শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভুমিহীন উন্নয়ন সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বাবু,চাটমোহর পাবনা :

বীরের দেখানো পথে ও প্রচার নয় সামর্থ্যবানদের একটি পরিবারের পাশে দাড়ায় এই লক্ষ্যে রানা মাস্টার স্মৃতি সংসদ এবং তাঁরই গড়া প্রতিষ্ঠান ভুমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র উদ্যোগে আজ ২৩ মে শনিবার সকাল ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম হাইস্কুল মাঠে ও চাটমোহরের বিভিন্ন প্রান্তে কর্মহীন অসহায় ১৫০ টি পরিবারের মাঝে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাবার সামগ্রীর উপহার প্যাকেট বিতরণ করা হয় ।

শুভাকাঙ্ক্ষী ও ব্যক্তিগত সহযোগিতায় কয়েক’টি ধাপে ধারাবাহিকভাবে প্রায় ৬০০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয় । বীরে’র পথ অনুসরণে পরবর্তী প্রজন্মও ভুমিহীনদের প্রিয় মরহুম রানা মাস্টারের মেঝ ছেলে অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোঃ নূরে আলম মেহেদীর সার্বিক তত্বাবাধায়নে ভুমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মনজু এর সহযোগিতায় সাময়িক দুর্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন ।

খাবার উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাটমোহর মহিলা কলেজের প্রভাষক মাহাবুব ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মহরম মল্লিক, লিটন বিশ্বাস,সাংবাদিক শাহিন রহমান, কদরুল মল্লিক প্রমুখ। সার্বিক তত্বাবধানে সর্বক্ষণ পরিচালনা করেন এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মনজু। খাদ্য সামগ্রীর উপহার বিতরণের পূর্বে বীরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

দোয়া পরিচারনা করেন মোওলানা মোঃ খলিলুর রহমান।এ সময় এলাকার গণ্যমান্য,বয়জৈষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর