শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

মুসলিম বলে মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ফ্লাইট থেকে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটি টুইটারে পোস্ট করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতারের আগে আমানি আল খাতাবেহ নামের ওই নারী টুইটারে জানান, মুসলিম হওয়ার কারণে একজনকে নামিয়ে দেওয়া হবে, এমনটা বিশ্বাস করা কঠিন।

ওই নারী মুসলিমগার্ল.কম নামের একটি ব্লগের প্রতিষ্ঠাত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমানি আল খাতাবেহ নামের ওই নারী প্রসিদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রভাবশালী ২৫ নারীদের একজন। বিমানবন্দরে একজন শ্বেতাঙ্গ পুরুষের অনিয়মের প্রতিবাদ জানালে এ ঘটনার সূত্রপাত হয়। শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে পুলিশ তাকে নামিয়ে দেয় বলে জানা যায়। তিনি ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে গালি দেওয়া অভিযোগ করেন।

ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদিকে, আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি এবং প্রকৃত অর্থেই কি ঘটেছে তা বের করা হবে।  সূত্র: দ্য গার্ডিয়ান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর