শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বেঁচে গেল নাতি, পানিতে তলিয়ে মারা গেল দাদা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৬:৫২ অপরাহ্ন

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

নাতিকে কাঁধে নিয়ে সাঁতরে গোমতি নদী পারাপারের সময় পানিতে ডুবে মো. আবুল গাজী (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নাতি মো. শাহাদাত হোসেন (১০)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার গোমতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল গাজী মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা। তার এ মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, সকালের দিকে তার ছেলে মো. শাহাদাত হোসেনকে সাথে নিয়ে গোমতির নদীর ওপারে বাংলাটিলা এলাকায় জমি দেখতে যান বাবা মো. আবুল গাজী। জমি দেখা শেষে বাড়ি ফেরার পথে নাতিকে কাঁধে নিয়ে গোমতি নদী পার হওয়ার সময় অপানির স্রোতে তলিয়ে যান মো. আবুল গাজী।

 

এসময় তার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেলেই প্রায় দুই কিলোমিটার দুরে গোমতি ব্রীজের পাশ থেকে স্থানীয়রা মো. আবুল গাজীর মরদেহ উদ্ধার করে। গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, হঠাৎ গোমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির স্রোতে ডুবে মারা যান মো. আবুল গাজী। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, এমন ঘটনা সত্যিই মর্মান্তিক ও অনাকাঙ্খিত।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর