শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ৬:১০ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সোমবার ভোরে আন্তঃনগর একতা এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কাটা পড়ে মারা যান জাকির হোসেন (৩৫) নামের এক হোশেয়ারি ব্যবসায়ী। তিনি পাবনার বাংলা বাজার সাখাওয়াত হোশেয়ারি দোকানের মালিক।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় উক্ত জাকির হোসেন চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মের উল্টো দিকে লাফিয়ে নামতে গেলে ঘটনাস্থলে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। একতা এক্সপ্রেসের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে কোন বিরতি নেই। জাকিরের মরদেহ উল্লাপাড়া প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ধারনা করা হচ্ছে একতা এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশনে না দাঁড়ানোর কারনে জাকির লাফিয়ে নামতে গিয়ে মারা যান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর