শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সংকটাপন্ন রিজভী, নিবিড় পর্যবেক্ষণে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৯:১৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তার বর্তমান অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাবেক নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকালে দলের ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাবেক নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে।’

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও কথা বলেন মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর