সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে সরকারের পতন চায় : কাদের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৯:২৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে সরকারের পতন চায়।’

শনিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।

শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যেকোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়।’

‘ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে, সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে’, বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলের কোনো পর্যায়েই সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর