শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঝালকাঠিতে ইট বোঝাই ট্রলি উল্টে কিশোর নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৬:২৫ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝা‌লকাঠি:
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক ট্রলি উল্টে আসিফ হাওলাদার নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ হাওলাদার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নলছিটি উপজেলার প্রতাপ গ্রাম থেকে ইটবোঝাই করে একটি ট্রলি নিয়ে চালক সাইদুল হোসেন (১৬) ও তার সহযোগী প্রতিবেশী আসিফ হাওলাদার রাজাপুরের দিকে যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর