শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরের মার্কেট গুলোয় ‘তারুণ্যের আলো’ নেতৃবৃন্দের জীবানুনাশক স্প্রে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

কোভিড-১৯ এর ভয়াবহতা প্রতিরোধে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’ পাবনার চাটমোহরের জনবহুল গুরুত্বপূর্ণ মার্কেট গুলোয় আজ ১৭ মে রবিবার জীবানুনাশক স্প্রে করেছে। দু’টি স্প্রে মেশিনে জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টায় এআরপ্লাজা’য় জীবানুনাশক স্প্রে কার্যক্রমের শুভ সূচনা করেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল মোতালিব।

এ সময় তারুণ্যের আলো’র সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি মেহেদী হাসান অন্তর মৃধা, প্রচার সম্পাদক শেখ জাবের আল শিহাব, সদস্য হুমায়ুন আহমেদ, আসিব আলী, আলিফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। তারুণ্যের আলো’র স্বেচ্ছাসেবকেরা এআরপ্লাজা, জেএস মার্কেট, খন্দকার মার্কেট, মানিক কাজী মার্কেট, রফিক মার্কেট, মির্জা মার্কেট এবং তার আশাপাশের সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে করে।

কোভিড-১৯ এর সামাজিক সংক্রামণের মাধ্যমে দেশে যখন করোনা ভাইরাসে আক্রান্ত এবং প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে, এহেন পরিস্থিতিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’র জীবানুনাশক স্প্রে কার্যক্রম উপস্থিত মানুষের কাছে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর